মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, তেঁজগাও, মহাখালীসহ, মিরপুর ও কালশী এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। এসব এলাকায় কুয়াশার আধিক্য লক্ষ্য করা গেছে।

কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে, কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে।
.png)
এর আগে আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ গণমাধ্যমে বলেন, মঙ্গলবার থেকে আরো কিছুটা কমতে থাকবে তাপমাত্রা। এরপর ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশকিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে।