শুক্রবার রাতে সিপাহীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার এসআই মোছা. সোনিয়া পারভিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসার ষষ্ঠতলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ঐ গৃহবধূকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আত্মীয়-স্বজনদের বরাতে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে জেনেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।