ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কিশোরসহ ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ১৯ ডিসেম্বর ২০২৩
রাজধানীতে কিশোরসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর উত্তর মুগদা ও হাতিরঝিল থেকে পৃথক ঘটনায় কিশোরসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শফিকুর রহমান মানিক ও মো. রাহিম।

মঙ্গলবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার এসআই শামীম আক্তার সরকার বলেন, শফিকুর রহমান মানিকের চোখে সমস্যা ছিল। সকালে উত্তর মুগদা এলাকায় বাসার সামনের রাস্তায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

হাতিরঝিল থানার এসআই মো. রুহুল আমিন বলেন, হাতিরঝিল প্রকল্প সংলগ্ন রামপুরা ব্রিজের পাশের ফুটপাত থেকে ঐ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!