সোমবার দুপুরে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের গপিনপুর গ্রামে ইছব আলীর পুকুর থেকে অজিত মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অজিত মিয়া একই উপজেলার বতিহালা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এর আগে, রোববার দুপুরে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া আঙ্গরকান্দা এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শশিয়া খাতুন নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শশিয়া খাতুন একই উপজেলার কালিনগর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া। তিনি জানান, দুইটি মরদেহ পৃথক স্থানে পানিতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মরদেহ দুইটি উদ্ধার করে। এর মধ্যে শশিয়া খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।