সোমবার ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দেন। এর আগে, শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। মৃত ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ।
.png)
তিনি বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি। নদীর গভীরতা ও স্রোতের কারণে আমরা ওই বৃদ্ধের মরদেহ খুঁজে পাইনি। পরে ভাসমান অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শামসউদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।