[ দেশজুড়ে ]
নওগাঁয় রাস্তার পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নওগাঁয় রাস্তার পাশে থেকে রিংকু (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রাইকালি ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামে তুলসীগঙ্গা নদীর বেড়িবাঁধের ওপরে পাকা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
.png)
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রিংকু নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। কী ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!