ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পাহাড়ি এলাকা থেকে হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৪ নভেম্বর ২০২৩
কক্সবাজারে পাহাড়ি এলাকা থেকে হাতির মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাড়ি এলাকা থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকালে ঈদগাঁও’র ভোমারিয়ার ঘোনা এলাকার শিয়া পাহাড়ে এ হাতির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে দেন।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকার। 

Advertisement

তিনি জানান, হাতিটি মধ্য বয়স্ক, তার আনুমানিক বয়স ৪৫ বছর। সকালে হাতিটি মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমাদের টিম ঘটনাস্থল থেকে হাতির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ডাক্তার জানিয়েছেন; পুরুষ হাতিটি স্ট্রোক করে মারা গিয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন। চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর বিকেলে মাটিতে পুঁতে ফেলা হয়। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডিএফও।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!