জানা গেছে, প্রায় ৫০-৬০টি বন্যহাতির পাল গত দুইদিনে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি পাহাড়ি অঞ্চলে তাণ্ডব চালিয়ে আমন আবাদের ব্যাপক ক্ষতি করে আসছে। ওই এলাকার পাহাড়ি ঢালে কৃষক রমজান আলী দেড় একর জমিতে আমন ধান আবাদ করেন। অনেক কষ্টে ঋণ ধার করে বুকভরা স্বপ্ন নিয়ে তিনি এ ফসল আবাদ করেছিলেন। আর কয়েক দিন পরেই সে ধান গোলায় তুলতে পারতেন। কিন্তু রাতের আঁধারে হাতির দল ধানক্ষেতে নেমে ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে সাবাড় করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেতের পাশে এসে হতাশায় ভেঙে পড়েন।
ওই এলাকার কৃষক রমজান আলী, এরশাদ আলম ও মোবারক হোসেন জানান, প্রতি বছর আমন ও বোরো ধান কাটার ঠিক আগ মুহূর্তে বন্য হাতিরদল তাদের ফসলি জমির ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে। হাতির আক্রমণ থেকে কোনো ভাবেই ঘরবাড়ি কিংবা আবাদী ফসল রক্ষা করতে পাচ্ছেন না পাহাড়বাসী। তাই ফসল রক্ষা করতে এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। একইসঙ্গে সরকারে কাছে এর স্থায়ী সমাধান চান তারা।
.png)
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বন্যহাতির পাল শুধু কৃষকের জমিই নয়, আমাদের ইকোপার্কের ভেতরেও প্রবেশ করেছিল। আমরা তাড়িয়ে দিলে রাতে কালাপানি গ্রামের কৃষকের ওই জমিতে গিয়ে তাণ্ডব চালায়।
তিনি আরো বলে, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত কৃষক বন বিভাগে আবেদন করলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।