[ দেশজুড়ে ]
শেরপুরে ৪ কেজি গাঁজাসহ ইমাম আটক
ছবি: সংগৃহীত
শেরপুরে চার কেজি গাঁজাসহ সোহেল রানা নামে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল রানার বাড়ি নেত্রকোণার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় একটি মসজিদের ইমাম।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নকলা থানার এসআই বিপ্লব মোহন্ত বলেন, সোহেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!