[ দেশজুড়ে ]
কসবায় গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে ২১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর (সুবিধাপুর) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা কালিপুর এলাকার কামাল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া এবং পলতাকান্দা এলাকার লাল মিয়ার ছেলে কাওছার মিয়া ওরফে সাগর।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়নপুর-কসবা আঞ্চলিক সড়কের কায়েমপুর ইউনিয়নের কামালপুর (সুবিধাপুর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উজ্জ্বল ও সগরকে সাড়ে ২১ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!