বুধবার বিকেলে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। মৃত রামপদ উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমার পাড়া গ্রামের বাসিন্দা। হাতিটি এখনো ধরা ছোঁয়ার বাইরে থাকায় পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, তানোর মুন্ডুমালা হয়ে আমনুরার উদ্দেশে সার্কাসের একটি হাতি নিয়ে মাহুত রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তুলতে তুলতে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে হাতি দেখতে অনেক মানুষ হাতির পেছনে পেছনে যাচ্ছিলেন। হাতি অনেক মানুষ দেখে ক্ষিপ্ত হয়ে পাগলামি শুরু করে। ধীরে ধীরে ভয়ংকর হয়ে ওঠে। একপর্যায়ে হাতি দেখতে গিয়ে রামপদ কাছে চলে যান। এ সময় হাতি বিকট শব্দে আওয়াজ করে দু’পা রামপদের বুকে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
এ ঘটনার পর থেকেই হাতিটিকে শান্ত করতে স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো হাতিটি শান্ত হয়নি। এমন পরিস্থিতি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাইকিং করে সর্তক করা হচ্ছে।
তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, হাতিটিকে শান্ত করতে বনবিভাগসহ সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সবাই কাজ করছেন।