ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সার্কাসের হাতির আক্রমণে প্রাণ গেল মোসাব্বিরের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৮ নভেম্বর ২০২৩
সার্কাসের হাতির আক্রমণে প্রাণ গেল মোসাব্বিরের
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

মানিকড়া গ্রামের বাসিন্দা আজহার আলি বলেন, সকাল থেকে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল সার্কাসের দুটি পাগলা হাতি। এ সময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির। তখন তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটি। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!