রোববার ভোরে ছাপাখানার কাঁচামাল ব্যবসায়ী আওলাদ হোসেনের ঘর থেকে মরদেহটি করা হয়। নিহত ইশরাত জাহান আওলাদ হোসেনের স্ত্রী। আওলাদ হোসেন জর্ডন রোডের একটি তিন তলা ভবনে দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন। এছাড়া গত ২ মাস ধরে তার বোনের মেয়ে কলেজছাত্রীও বসবাস করছেন।
নিহতের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন ইশরাত জাহান। এর পরপরই শব্দ পেয়ে সেখানে যান ইশরাতের স্বামী আওলাদ হোসেন। এ সময় তার চিৎকারে ঘরের অন্য সদস্যরা সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইশরাত। বাসার অন্যদের সহযোগিতায় ইশরাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকৎসক।
.png)
বরিশাল মেট্রোপিলটন পুলিশর উপ-কমিশনার আলী আশরাফ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।