[ দেশজুড়ে ]
বাসস্ট্যান্ডের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
ফাইল ফটো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ভোরে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বাইমাইল বাসস্ট্যান্ডের পাশে একজন বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার পরনে লুঙ্গি ও গোলাপি রঙের শার্ট ছিল।
.png)
তিনি আরো জানান, মরদেহটির শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঐ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!