ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৩
বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের 
ফাইল ফটো

সিলেটের বিশ্বনাথে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকেলে বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।

নিহতের বড় ভাই সাজুর আলী বলেন, আমার বোন জামাই শেখের গাঁও গ্রামের আবদুর রহিমের মোটরসাইকেল একদিন আগে নিয়ে আসেন সাইদুল। ওই মোটরসাইকেলে বিকেলে সিংগেরকাছ বাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়।  এতে মাথায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!