[ দেশজুড়ে ]
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ঈসা মিয়া ওরফে বাদল মাস্টার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদর ইউনিয়নের মধ্য আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মাস্টার আজিজনগর এলাকার মমতাজ আলীর ছেলে।
জানা যায়, বাদল মাস্টার আজিজনগর বাজার থেকে পকেট সড়কে সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মধ্য আজিজনগর এলাকায় মহাসড়কের কাছে গিয়ে সাইকেল থেকে নেমে পায়ে হেঁটে মহাসড়কে উঠতে যান। এ সময় কালান্দিগঞ্জ বাজার থেকে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঐ বৃদ্ধকে ধাক্কা দিয়ে একটি আম বাগানে পড়ে যায়। পরে স্থানীয়রা ঐ বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, ঘটনার পর পরেই প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন। বর্তমানে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!