ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের ওপর পড়েছিল ৮১ বছরের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১২ অক্টোবর ২০২৩
খাটের ওপর পড়েছিল ৮১ বছরের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে রাতের কোনো একসময় ঘরে ঢুকে ৮১ বছরের বৃদ্ধা আমেনা খাতুন নামের এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী। তার ৬ ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে দুই ছেলে বাড়িতে থাকেন, দুইজন প্রবাসে ও দুইজন থাকেন ঢাকায়। এই হত্যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহতের বড় ছেলে আবু ইউসুফ বলেন, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমাতে যান আম্মা। আমরাও আমাদের ঘরে ঘুমিয়ে পড়ি। সকাল ৬টার দিকে নাস্তা খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখা যায়- ঘরের দরজা খোলা, খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বৃদ্ধা মায়ের মরদেহ। কে মা’কে এভাবে হত্যা করতে পারে বিষয়টি নিয়ে কিছুই ভাবতে পারছি না। আশা করি, পুলিশি তদন্তের মাধ্যমে মায়ের হত্যাকারীকে খুঁজে পাবো।

Advertisement

মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!