ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১২ অক্টোবর ২০২৩
নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে সুমি আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিক্ষিকা ও তার শিশু সন্তানসহ আরো চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কানুরামপুর ত্রিশাল আঞ্চলিক সড়কের চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের সরদারবাড়ির খোকন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা করে তারা মধুপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাস ঐ অটোরিকশাকে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলেই সুমি মারা যান। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

নান্দাইল মডেল থানার এসআই মোস্তাক আহমেদ জানান, এ ঘটনায় পাঁচজন হতাহত হয়েছেন। উত্তেজিত জনতা বাসটিতে আগুন দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নান্দাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!