ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাক্ষেতে পড়েছিল রক্তাক্ত মরদেহ

ঝিনাইদহ
প্রকাশিত: ১৮:৪৩, ১৮ নভেম্বর ২০২৩
কলাক্ষেতে পড়েছিল রক্তাক্ত মরদেহ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলাক্ষেত থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনাস্থলে ব্যবহৃত কিছু জামাকাপড়, একটি শাবল, কিছু বেগুন ও একটি কাঁচি পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, সকালে কলাক্ষেতে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পেয়ে থানায় অবগত করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার ও শনাক্ত করার চেষ্টা করে।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান, নিহত ব্যক্তির মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে। সম্ভবত শাবল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আবার অনেকে মনে করছেন, পাশের ক্ষেত থেকে বেগুন তোলার কারণে কেউ চোর সন্দেহে তাকে হত্যা করতে পারেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশের পরিচয় শনাক্তে প্রযুক্তি ব্যবহার করছি। দ্রুতই নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হবে। সেইসঙ্গে হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!