মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বলাইবাড়ি এলাকায় বাড়ির পাশের তাফালবাড়ির খাল থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহরিয়ার রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রাজাপুর সরকারি কলেজ এলাকার ইজিবাইকের গ্যারেজ মালিক মিলন হাওলাদারের ছেলে।
.png)
নিহতের বাবা মিলন জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথিমধ্যে নিখোঁজ হয় শাহরিয়ার। খোঁজাখুঁজির একপযার্য়ে মাথায়, শরীরে আঘাত এবং রক্তাক্ত অবস্থায় খালে তাকে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি।
রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ কামাল জানান, রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।