ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৪ নভেম্বর ২০২৩
যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নিহত ঝর্ণা আক্তার নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রব।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ নভেম্বর রাতে যৌতুকের টাকা দেওয়া নিয়ে আব্দুর রবের সঙ্গে তার স্ত্রী ঝর্ণা আক্তারের ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেন।

এ ঘটনার পরদিন (৩০ নভেম্বর) শামসুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। এ মামলায় দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর আজ আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!