বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত লাইজু বেগম গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা এলাকার আবদুস সোবহানের মেয়ে এবং ঐ এলাকার মো. জামাল হোসেনের স্ত্রী।
জানা যায়, গত তিনদিন নিখোঁজ ছিলেন লাইজু বেগম। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা লাইজুর নিজ ঘরের উত্তর পাশের একটি পরিত্যক্ত ঘরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
.png)
লাইজু বেগমের বাবা আবদুস সোবহান বলেন, আমার মেয়ের অনেক বছর ধরে মানসিক সমস্যা ছিল। গত তিনদিন ধরে নিখোঁজ ছিল সে।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।