ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১২ ডিসেম্বর ২০২৩
রাজশাহীতে ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীর থিম ওমর প্লাজা সংলগ্ন ম্যানহোল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই মরদেহ উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভবনি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!