[ রাজধানী ]
চাকরির জন্য ঢাকায় আসা কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তানিয়া আক্তার তানহা নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সোয়া ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
নিহতের চাচা বাবু বলেন, আমার ভাতিজি কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসে। কী কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে কিছু জানি না।
.png)
নিউমার্কেট থানার এসআই মিলন মল্লিক জানান, রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফ কোয়ার্টারের চতুর্থ তলার একটি রুম থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঐ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঐ কিশোরী গ্রাম থেকে খালার সঙ্গে চাকরির জন্য ঢাকায় এসেছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!