ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৯ ডিসেম্বর ২০২৩
যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদরে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকার সিএসআরএম ডেইলি ফার্মের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা বস্তাবন্দি ছিল। মরদেহের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের একটি ফুলহাতা গেঞ্জি ছিল। 

Advertisement

তিনি আরো বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!