ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৮ ডিসেম্বর ২০২৩
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিল্ডিংয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল জন্নাত এ্যানি নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা নামক বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। মৃত এ্যানি সেখানে একটি বাসার গৃহকর্মী ছিল।

এ্যানি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আমজাখালী গ্রামের মো. শামীমের মেয়ে।

Advertisement

স্থানীয়রা জানান, দুপুরে মোবাইলে কথা বলতে ছাদে যায় এ্যানি। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে এ্যানির স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!