ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের কুন্দপুকুর পূর্ব শালহাটি গ্রামে। ছেলের বিয়ের পাঁচদিন আগে বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ভুপেন চন্দ্র রায় ওই এলাকার মৃত দুর্গা প্রসাদ রায়ের ছেলে।
জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ভুপেনের ছেলের অনিত চন্দ্র রায়ের বিয়ে। সেজন্য চলছিল সব প্রস্তুতি। বুধবার দুপুরে ঘরের বাইরে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন ভুপেন ও তার ছেলে অনিত। তখনই এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ভুপেন। এ সময় বাঁচার জন্য চিৎকার শুরু করলে বাড়ির অন্য সদস্যরা দৌড়ে গিয়ে দেখেন বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। তখন দ্রুত বিদ্যুৎতের মেইন সুইচ বন্ধ করে দেন তারা। এরপর মোটরসাইকেলে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে ভুপেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নিহতের ছেলে অনিত চন্দ্র রায় বলেন, আগামী ২৭ নভেম্বর আমার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এজন্য বাবা আর আমি মিলে বাড়ির বিদ্যুতের কাজ করছিলাম। বিয়ের আগে এভাবে বাবাকে হারাবো ভাবতে পারিনি।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।