রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গুলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হাওলাদার একই গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জাহাঙ্গীর হাওলাদার তার ভাইয়ের গাছ কাটতে যান। এ সময় হাতে থাকা কাচা বাঁশ বিদ্যুতের তারের উপরে পড়ে। এতে জাহাঙ্গীর হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বরগুন সদর থানার ওসি কেএম মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।