[ দেশজুড়ে ]
আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ছবিতে সালমান আল অন্তর
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাদে ওয়াজ মাহফিলের মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমান আল অন্তর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সালমান আল অন্তর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুথাই মধ্যপাড়া এলাকার আবু বক্করের ছেলে।
জানা যায়, রোববার থেকে আশুগঞ্জ উপজেলার মৈশাইর বাজারের মাদরাসার উদ্যোগে তিন দিনব্যাপী মাহফিল হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে জালাল মিয়ার বাড়ির ছাদে উঠে মাইক বাঁধতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে। পরে অন্তরকে স্থানীয়রা উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!