শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম মোল্লা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচড়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে। এছাড়া আহত জাহাঙ্গীর ও এমদাদ সদর উপজেলার ভাষানচর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার ওসমান গনি বেপারীর বাড়ির ছাদে একটি মাদরাসার সাইনবোর্ড ঘূর্ণিঝড় মিধিলি এর আঘাতে পড়ে যায়। শনিবার বিকেলে ঐ এলাকার শরীয়তপুর স্টিল কর্নার ওয়ার্কশপের মালিক এমদাদ, কর্মচারী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর সাইনবোর্ডটি পুনরায় স্থাপন করতে যান। এ সময় তারে লোহার সাইনবোর্ড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়া আহত এমদাদ ও জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
.png)
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শরীফুর রহমান বলেন, বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে একজনকে মৃত পাই। দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এজন্য তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।