ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১৫ নভেম্বর ২০২৩
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাফিল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসরাফিল ভগবানপুর গ্রামের ইসাহক সরদারের ছেলে। সে নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ইসরাফিলের বড় ভাই আশিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে মাঠে র‌্যাকেট খেলছিল ইসরাফিল। খেলা শেষে রাত ১১টার দিকে নেট ও বৈদ্যুতিক লাইট খুলতে গেলে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!