[ দেশজুড়ে ]
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি
বরগুনার পাথরঘাটায় ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তুহিন ঐ এলাকার মো. হারুন-অর রশিদের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন ঠিক করছিলেন তুহিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পাথরঘাটা থানা ওসি মো. শাহ আলম হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!