[ দেশজুড়ে ]
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দীন ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহের গাও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দীন ইসলাম ঐ গ্রামের এলাকার আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, বিকেলে দীন ইসলাম নিজ পুকুরে মাছ ধরতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান তিনি। খবর পেয়ে স্বজনরা দীন ইসলামকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখান নেয়া হলে মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নেত্রকোণা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলাশ সাহা জানান, হাসপাতালে আনার আগেই ঐ কৃষকের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!