ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৫ ডিসেম্বর ২০২৩
শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি

মুন হোটেল আবাসিক থেকে আবারো এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের ওই হোটেল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, আমরা খরব পেয়ে হোটেল মুন আবাসিক থেকে ২০৩ নম্বর রুম থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ওই ব্যক্তি কী কারণে মারা গেছেন, ময়নাতদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, হোটেল মুন আবাসিক থেকে এর আগে গত ২২ অক্টোবর নিতাই দাশ (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!