[ রাজধানী ]
রাজধানীর সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার রাত পৌনে ১টার দিকে বিশ তলা সুকন্যা টাওয়ারের নিচতলায় মা-মা সুপারশপে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১টার দিকে বিশ তলা সুকন্যা টাওয়ারের নিচতলায় মা মা সুপার শপে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটির নিচ তলার একটি দোকানে ফ্রিজের গ্যাস বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!