রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেক নিয়ে আসা পথচারী মামুন জানান, আজ দুপুরের দিকে মগবাজার রেলগেটের ফটক ফেলানো অবস্থায় ঐ যুবক কানে মুঠোফোনে দিয়ে কথা বলে রেললাইন পার হচ্ছিলো। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পরেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে মগবাজার একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
.png)
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।