ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মগবাজার ও আশকোনায় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১, ৯ জানুয়ারি ২০২৪
মগবাজার ও আশকোনায় ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর মগবাজার ও আশকোনায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। 

সোমবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। মগবাজার রেলগেইট এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় এক যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে পথচারী মামুন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টা ১৫ মিনিটের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাত ১১টার দিকে নিহতের স্বজনরা ঢাকা মেডিকেল জরুরি বিভাগে মরদেহটি শনাক্ত করে। 

Advertisement

নিহতের বোন ফাতেমা আক্তার বলেন, আমার ভাইয়ের নাম রেজওয়ান খাঁন সায়মন (১৮)। সে বসুন্ধরা মার্কেটে একটি কাপড়ের দোকানে সেলস ম্যান হিসেবে কাজ করতো। আমাদের  বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। বাবার নাম মান্নান খান।

তিনি আরো বলেন, বর্তমানে মগবাজার ওয়ারলেস গেট এলাকার চান বেকারির গলিতে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো। আমরা দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। 

অপর দিকে, বিমানবন্দরের আশকোনা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ৩০ বছয় বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। পরে রেলওয়ে থানার পুলিশ কনেস্টেবল জহুরুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ১০৩ নং নিউরো ওয়ার্ডে মৃত্যু হয় তার। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বিমানবন্দরের আশকোনা ও মগবাজারে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়গুলো ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!