শনিবার ভোরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর ৫টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়।
.png)