[ রাজধানী ]
যে সময় মেট্রোরেলে চড়তে লাগবে এমআরটি পাস
ফাইল ফটো
আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে মেট্রোরেলের নতুন সময়সূচি। এদিন থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।
বৃহস্পতিবার ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট ও মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল ও উত্তরা থেকে ৮টায় সবশেষ ট্রেন ছেড়ে যাবে।
ডিএমটিসিএল আরো জানিয়েছে, যাদের এমআরটি পাস আছে শুধু তারাই সকাল ৭টা১০/৭টা ২০ ও রাত ৮টার পরের ট্রেনগুলোতে চলাচল করতে পারবেন।
.png)
সব স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা ও টপআপ করা যাবে।
এছাড়া সকাল ৭টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর চলবে মেট্রোরেল। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!