[ রাজধানী ]
রাজধানীতে ৪৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৯
ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩ হাজার ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার রাতে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় অধিদফতরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!