গ্রেফতারকৃত কবির টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার লেদা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় র্যাব-১৫। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ইজিবাইক থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে কবির নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।