ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে রোহিঙ্গাসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২০ জানুয়ারি ২০২৪
কক্সবাজারে রোহিঙ্গাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে রোহিঙ্গাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি আইস ও ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র‍্যাব-১৫। এ সময় ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

Advertisement

অপরদিকে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫। এ সময় খাইরুল বশর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১০ কোটি টাকার ২ কেজি আইস উদ্ধার করা হয়।

টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!