ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪১, ২৫ জানুয়ারি ২০২৪
শাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক
ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট কেজি কোকেনসহ বিদেশি এক নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। 

বুধবার রাতে তাকে আটক করে ডিএনসি। তিনি দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের নাগরিক।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণপূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের একজন নাগরিককে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ আটক করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!