ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ২৮ জানুয়ারি ২০২৪
বনানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
ফাইল ফটো

রাজধানী বনানীর স্টাফ রোডের পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।

রোববার বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ভোর সাড়ে ছয়টার দিকে স্টাফ রোড এলাকার রেললাইনে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস নামে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান ঐ যুবক। সে এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন।

Advertisement

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!