ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

শিক্ষার্থীকে 'মা' ডেকে সিএনজিতে তুলে শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৩, ৩০ জানুয়ারি ২০২৪
শিক্ষার্থীকে 'মা' ডেকে সিএনজিতে তুলে শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার
শিক্ষার্থীকে 'মা' ডেকে সিএনজিতে তুলে শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

রাজধানীতে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আমীর হোসেন (৭০) নামের বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে সিএনজিচালিত অটোরিকশার ভেতর এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারীর বয়স ২৭। তিনি বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। ঘটনার দিন বিকেলে বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন তিনি। এসময় আমির হোসেনও সেই স্থানে ছিলেন। তখন তাকে ভাড়া শেয়ার করে অটোরিকশায় যাওয়ার প্রস্তাব দেন আমীর হোসেন।

যৌথভাবে গেলে টাকা কম লাগবে তাই রাজি হন ওই শিক্ষার্থী। এছাড়া ৭০ বছর বয়সী আমির তাকে 'মা' বলে সম্বোধন করায় আশ্বস্ত হন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।

যৌথভাবে দেওয়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন। সেই সঙ্গে নিজের নাম্বার দেন। ভুক্তভোগী লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেননি। এদিন বিকেলে আবারও তা কেফোন দেন আমির এবং একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন।

পরে পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমিরকে গ্রেফতার করে পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন এসব তথ্য নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!