[ দেশজুড়ে ]
কমিউনিটি ক্লিনিকে নারীর শ্লীলতাহানি, গ্রেফতার ১
গ্রেফতার মজুমদার সোহাগ
ফেনীর একটি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপির শ্লীলতাহানির ঘটনায় ইয়াসিন মজুমদার সোহাগ নামের সাবেক এক মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াছিন মজুমদার সোহাগ কাজীরবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার ও পশ্চিম সোনাপুর আমজাদ ভূঁইয়া বাড়ির মৃত এরফান আমিন মজুমদারের ছেলে।
ভুক্তভোগী ও মামলার এজহার সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সোনাপুর কমিউনিটি ক্লিনিকে ওষুধের জন্য গিয়ে এক নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) শ্লীলতাহানির চেষ্টা করেন সোহাগ। এ ঘটনায় ওইদিনই ভুক্তভোগী বাদী হয়ে সোহাগকে একমাত্র আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সোনাপুর কমিউনিটি ক্লিনিকে নারীর শ্লীলতাহানির মামলায় একমাত্র আসামি সোহাগকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শ্লীলতাহানি
লিংক সফলভাবে কপি হয়েছে!