[ রাজধানী ]
হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় বাইকচালক নিহত
ফাইল ফটো
রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন নামে এক তরুণ বাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আজিম আহত হয়েছেন।
শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত শাহিনের বন্ধু শাওন বলেন, শাহীন ও আজিম সকালে বাইক নিয়ে তারা ঘুরতে বের হয়। হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে প্রাইভেটকারের ধাক্কায় দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা ঘোষণা করেন।
.png)
আহত আজিম বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!