[ তথ্য প্রযুক্তি ]
‘ফ্ল্যাগশিপ’ বাইক আনছে হিরো
ছবি: সংগৃহীত
বাইক নির্মাতা সংস্থা হিরো বছরের প্রথম বাইক আনতে চলেছে। ফ্ল্যাগশিপ মোটরবাইকের নাম হতে চলেছে ‘ম্যাভেরিক ৪৪০’। বাইকটি হার্লে ডেভিডসন এক্স৪৪০-র সমতুল প্লাটফর্মে তৈরি মোটর বাইক হতে চলেছে।
ধারণা করা হচ্ছে হিরো ম্যাভেরিক ৪৪০-তে থাকতে পারে ঐতিহ্যবাহী টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক। এক্স৪৪০-তে কিন্তু রয়েছে ইউএসডি ফোর্ক। এছাড়া হার্লের মতো রেট্রো লুকও থাকবে না ম্যাভেরিকে।
সামনে থাকতে পারে এইচ-আকৃতির এলইডি ডিআরএল-সহ একটি বৃত্তাকার হেডল্যাম্প। মনে করা হচ্ছে এই বাইকে থাকতে পারে ১৭ ইঞ্চি অ্যালয়-হুইল। হার্লে এক্স৪৪০-এ এই চাকার ব্যস ১৯ ইঞ্চি।
.png)
সবচেয়ে বড় ব্যাপার হলো হার্লে এক্স৪৪০ একটি ‘রোডস্টার’ বাইক। ম্যাভেরিক ৪৪০ হতে চলেছে একটি ‘স্ট্রিটফাইটার’। মনে করা হচ্ছে, এর জ্বালানি ট্যাঙ্কেও নতুন ডিজাইন আসতে পারে।
এছাড়া ম্যাভেরিকে প্রায় একইরকম জায়গা থাকবে যেমন রয়েছে হার্লে এক্স৪৪০-তে। ম্যাভেরিকের ক্ষেত্রে ৪৪০ সিসি মোটরটি প্রায় ২৭ বিএইচপি পাওয়ার এবং ৩৮ এনএম টর্ক উৎপাদন করতে পারবে। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স। দাম ভারতীয় বাজারে ২ লাখ রুপি।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!