ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেমিকাকে নিয়ে রাতে হোটেলে গেলেন সাব্বির, ভোরে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৪
প্রেমিকাকে নিয়ে রাতে হোটেলে গেলেন সাব্বির, ভোরে মিলল মরদেহ
ফাইল ফটো

রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে থেকে মো. সাব্বির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. সাব্বির বরিশালের বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

Advertisement

নিহতের বন্ধু পাভেল জানান, বৃহস্পতিবার রাতে সাব্বির প্রেমিকাকে সঙ্গে নিয়ে কলাবাগানের ইমেজ হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলে ওঠার পর প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাাব্বির।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কলাবাগান থানার ওসি মো. মফিজুল আলম বলেন, সাব্বির হোসেন নামের ছেলেটি আত্মহত্যা করেছে বলে এখন পর্যন্ত জানা গেছে। তবে ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। সে অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!