ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কারিগরি ত্রুটিতে ১ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪
কারিগরি ত্রুটিতে ১ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেলে ১ ঘণ্টা ৪০ মিনিট যাত্রী পরিবহন বন্ধ ছিল। পরে ত্রুটি মেরামত করে ফের মেট্রো ট্রেন চলাচল শুরু হয়।

রোববার দুপুর ২টা ৪০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলে ৪টা ২০ মিনিটে পুনরায় যাতায়াত শুরু হয়।

এদিকে হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। পুনরায় যাতায়াত শুরু হওয়ায় স্বস্তি ফেরে তাদের মাঝে।

Advertisement

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) জানান, মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!